সাহিত্যের পাশাপাশি, কখনও-কখনও সময়ের সূচক হয়ে ওঠে সাহিত্যজগত-কেন্দ্রিক দলিলগুলিও। আপাতদৃষ্টিতে সেগুলির ভূমিকা কেজো, তাৎক্ষণিক— কিন্তু উপযুক্ত সময় পেরিয়ে ইতিহাসের অংশ হয়ে যায়। সেইসব দলিল হতে পারে পোস্টকার্ড, লিফলেট বা নিমন্ত্রণপত্র, হতে পারে অন্য-কিছুও। কিন্তু সময়কে চিনতে সেগুলির ভূমিকা অপরিসীম। কে বলতে পারে, বর্তমানের যেসব দলিল অবহেলায় ছড়িয়ে আছে চারপাশে, ভবিষ্যতে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে না!