যে-রাম আরামের


রামচন্দ্র বাঙালির উপাস্য দেবতা কিনা— বাৎসরিক এই তর্ক পেরিয়ে মন যায় ছেলেবেলার স্মৃতিতে। ভূতের ভয় পেলে, তা খণ্ডাতে অমোঘ ছড়া— ‘ভূত আমার পুত, পেত্নী আমার ঝি/ রাম-লক্ষণ বুকে আছে, করবে আমার কী!’ কিংবা মেলার মাঠ থেকে তীর-ধনুক কিনে রামায়ণের যুদ্ধ-যুদ্ধ খেলা, কখনও প্লাস্টিকের গদা কাঁধে নিয়ে হনুমানের মতো লম্ফঝম্ফ। তারপর সময় বদলেছে, চারপাশও। রামচন্দ্র হয়েছেন রাজনীতির অন্যতম উপকরণ। তাঁর নামে জয়ধ্বনি নিছক জয়ধ্বনিতেই সীমাবদ্ধ না-থেকে, হয়ে উঠেছে হিন্দুত্ব তথা রাজনৈতিক হাতিয়ার। এসব সারেগামা পেরিয়ে, তাঁকে দুদণ্ড খুঁজতে ইচ্ছে করে। সত্যিই কি বাংলায় ব্রাত্য ছিলেন রামচন্দ্র?

সম্পূর্ণ লেখাটি পড়ার লিঙ্ক - বঙ্গদর্শন








 



Podcast: Language & Literature ft. Tanmoy Bhattacharjee


Video: Panel Discussion at Aaj Tak

বেলঘরিয়া উচ্চ বিদ্যালয়: ১৫০ পেরিয়ে | Documentary by Tanmoy Bhattacharjee